"বালি" আমাদের কাছে তুচ্ছ বস্তু হতে পারে। কিন্তু এই বালির মধ্যে হাজারও রহস্য লুকিয়ে আছে। বালির রাসায়নিক সংকেত SiO2 . সমুদ্রতীরে সঞ্চিত শিলা প্রস্তরাদির ক্ষয়িত কণা, বালু, বালুকা।
এছাড়াও, আরো অনেক বালি রয়েছে। যেমন,
বালি ইন্দোনেশিয়ার একটি দ্বীপ এলাকা ও প্রদেশ। বালি ও তার আশেপাশের ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপমালা নুসা পেনিদা, নুসা লেমবনগান ও নুসা সেনিনগান নিয়ে প্রদেশ গঠিত হয়েছে। এর রাজধানী দেনপাসার দ্বীপের দক্ষিণাঞ্চলে অবস্থিত।
চোখের বালি ( ইংরেজি: Chokher Bali; literally translated to "sand in the eye", figuratively to "constant irritant") রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাস অবলম্বনে চিত্রায়িত। ২০০৩ সালে এটি পরিচালনা করেছেন ঋতুপর্ণ ঘোষ এবং অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রাইমা সেন। ঐশ্বরিয়া এখানে 'বিনোদিনী' ও রাইমা সেন 'আশালতা' চরিত্রে অভিনয় করেন। পরে এটি হিন্দিতে মুক্তি পায় এবং এই ভাষাতেই আন্তর্জাতিক মুক্তি দেয়া হয়।
ভিনিটা বালি একজন ভারতীয় মহিলা ব্যবসায়ী যিনি ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
২০০২ বালি বোমা বিস্ফোরণ ঘটনাটি ২০০২ সালের ১২ অক্টোবর তারিখে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের পর্যটন সমৃদ্ধ কুটা জেলায় সংগঠিত হয়। এই আক্রমণের ঘটনায় ২০২ ব্যক্তি নিহত হয় যাদের মধ্যে ৮৮ জন অস্ট্রেলীয়, ৩৮ জন ইন্দোনেশীয় এবং অবশিষ্টরা বিশ্বের ২০টিরও অধিক দেশের অধিবাসী।এতে আরো ২০৯ জন আহত হয়।
বালি রেলওয়ে স্টেশন হল হাওড়া-বর্ধমান মেইন লাইন এবং হাওড়া-বর্ধমান কর্ড লাইনের একটি গুরুত্ব পূর্ণ রেল স্টেশন। এই স্টেশনটি কলকাতা শহরতলি রেলওয়ে ব্যবস্থার অন্তর্গত একটি ব্যস্ত স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলায় অবস্থিত। স্টেশনটি বালি এবং পার্শ্ববর্তী এলাকায় রেল পরিষেবা প্রদান করে। হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে ৮ কি.মি. দূরে স্টেশনটি অবস্থিত।
বালি বাঘ বা Bali tiger বা (Panthera tigris balica), harimau Bali, ইন্দোনেশিয়াতে, বা বালিনিজ ভাষার samong এ বোঝানো হয় একটি বাঘের উপপ্রজাতি, যেটি একমাত্র ইন্দোনেশিয়ার বালি দ্বীপে পাওয়া যেত। এটি ইন্দোনেশিয়ায় প্রাপ্ত তিনটি উপপ্রজাতির একটি ছিল। অন্য দুটি উপপ্রজাতির একটি হচ্ছে জাভার বাঘ, যেটি এখন বিলুপ্ত এবং অন্যটি মহাবিপন্ন সুমাত্রার বাঘ।
বালি (তামিল: வாலி; ১৯৩১-২০১৩) ভারতের একজন তামিলভাষী কবি এবং চলচ্চিত্র-গীতিকার ছিলেন, যিনি তামিল চলচ্চিত্র শিল্পে প্রায় পাঁচ দশক ধরে কাজ করেছেন এবং প্রায় ১৫,০০০ গানের গীতিকার হিসেবে তার সুনাম রয়েছে। তিনি গুটিকয়েক তামিল চলচ্চিত্রে অভিনেতা হিসেবেও কাজ করেছেন। ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কার দিয়েছিলো।১৯৩১ সালে জন্মগ্রহণ করা বালি ১৯৫০ সালে তৎকালীন মাদ্রাজ শহর (এখন চেন্নাই শহরে) তামিল চলচ্চিত্র শিল্পে যোগ দিয়েছিলেন। ২০১৩ সালের ১৮ই জুলাই তিনি মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে।
আন্দামান বালি হাঁস (Anas albogularis) হাঁস প্রজাতিভুক্ত, যা বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জে দেখা যায়। একে সুন্দা বালি হাঁসের একটি উপপ্রজাতি হিসাবে ধরা হয়। আন্দামান বালি হাঁস হলদে দাগযুক্ত গাঢ় বাদামি বর্ণের একটি প্রজাতি। এদের মুখ ও গলা ধূসর বর্ণের এবং চোখে সাদা রঙের গোলাকার অংশ দেখা যায়। এদের চঞ্চু নীলাভ ধূসর বর্ণের এবং কনীনিকা (আইরিশ) লাল বর্ণের হয়ে থাকে।
এছাড়াও আরো নানা ধরনের বালি রয়েছে। অন্য কোনোদিন আলোচনা করা যাবে।



.jpg)



Comments
Post a Comment